কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসায় বিদেশে প্রেরণের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা। পরে দুপুর ২টায় বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাড. এ এস এম বদরুল আনোয়ার নেতৃবৃন্দকে জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান। কর্মসূচিতে মহানগর বিএনপি আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়ার […]