প্রতিদিন ইয়াবা উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। চট্টগ্রামের থানাগুলোতে বছরে ইয়াবা সংক্রান্ত মামলা হচ্ছে তিন হাজারের বেশি। অধিকাংশ ক্ষেত্রে ইয়াবা নিয়ে ধরা পড়ছে বহনকারী। পরবর্তীতে বহনকারীদের বিরুদ্ধেই দেয়া হচ্ছে তদন্ত প্রতিবেদন। এতে মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তদন্তে মূল পাচারকারীর তথ্য উঠে আসলে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় বন্ধ করা যেতো মাদক পাচারের অর্থের উৎস। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অন্যতম উদ্দেশ্যই ছিল মাদক পাচার ও চোরচালান বন্ধ করা। অথচ এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ আইনে মামলা […]