চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির পাঁচটি ‘মুখপোড়া হনুমান’ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন- মো. সেলিম (৫৩), সালাউদ্দিন কাদের (৩৫) ও নুরুল কবির (৩১)। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে মুখপোড়া হনুমানসহ তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৪ নভেম্বর) নগরীর চেরাগী পাহাড়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। […]