প্রধান বিচারপতির বাসভবনে হামলা, এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রগতিশীল শিক্ষক সমাজ। রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন প্রায় অর্ধশতাধিক শিক্ষক। সংগীত বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হলুদ দলের আহ্বায়ক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক শ্যামল রঞ্জন চক্রবর্তী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী। […]