মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনিদের উপর হামলে পড়েছে। বিশ্বের শান্তিপ্রিয় মানুষ আজ উদ্বিগ্ন। অথচ আমাদের দেশে ক্ষমতালোভী মার্কিন ও পশ্চিমা বিশ্বের সেবক বিএনপি ও ইসলামিক দলগুলো রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। এদের বিরুদ্ধে জাতিকে সতর্ক হতে হবে এবং এদের অপরাজনীতি মোকাবেলা করার হিম্মত অর্জন করতে হবে। বুধবার (১১ অক্টোবর) মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন ডবলমুরিং থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা […]