বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে নগরীতে সকাল থেকে সীমিত পরিমাণ যান চলাচল করে। সেগুলোও ছিল ছোট গণ পরিবহন। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচলও বাড়তে থাকে। দুপুর একটা পর্যন্ত হাতেগোনা কিছু বাস ও ট্রাক চলাচল করতে দেখা গেছে। রাস্তায় বিএনপির নেতা-কর্মীদের তেমন চোখে পড়েনি। বিচ্ছিন্নভাবে এক জায়গায় পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। এদিকে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকাল থেকে দূরপাল্লার কোন বাস এখন পর্যন্ত চট্টগ্রাম ছেড়ে যায়নি। যার জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ জনগণকে। রবিবার (২৮ অক্টোবর) সকালে নগরীর বহদ্দারহাট, […]