আজ দুপুরে নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন তামিম ইকবাল। মূলত নিজের ভবিষ্যৎ নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির সঙ্গে আলোচনা করেন সাবেক এই অধিনায়ক। বৈঠক শেষে পাপন গণমাধ্যমে কথা বললেও, নিশ্চুপ ছিলেন তামিম। ঘণ্টা পাঁচেক পর এবার সংবাদ সম্মেলন করলেন তামিমও। মূলত আগে থেকেই পাপনের সঙ্গে বৈঠক করার কথা ছিল তামিমের। তবে সময় না পাওয়ায় সেটা আজ হয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেই তামিম জানালেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন তিনি। বিকাল ৫ […]