চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে চোলাইমদ ও চোলাই মদ তৈরির উপাদানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১১টায় দক্ষিণ মোহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬)। বিষয়টি নিশ্চিত করেছন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ। তিনি জানান, গতকাল রাতে দক্ষিণ মোহরা এলাকার একটি ভবনের নিচতলা থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ১ হাজার লিটার […]