সরকার ও নির্বাচন কমিশনের ওপর জাতীয় পার্টির বিশ্বাস বেড়েছে মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচনে এসে চলে যাওয়ার নাটক করার জন্য আসিনি। নির্বাচন করবো এবং নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাবো সেই স্বপ্নেও আমরা বিভোর। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ বিরোধীদলে যাবে সে রকম চিন্তাই আমাদের মধ্যে আছে। কাজেই নির্বাচন থেকে চলে যাবো কেন। নির্বাচন […]