চট্টগ্রামে লিফলেট বিতরণকালে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর বন্দর থানাধীন কলসীদীঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমান আরিফ। তাদের গ্রেপ্তারের অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী। এ দিকে দুই নেতার গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, […]