চট্টগ্রাম নগরীর বায়েজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোঁড়া অস্ত্রধারী মোহাম্মদ জাহিদ (২২) নামের সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত গোলাপ (৩২) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গতকাল রাতে মোহাম্মদ নগর এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। […]