বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামে আপৎকালীন পণ্য সংরক্ষণের গুদাম করতে চান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, দু-চারজনের হাত থেকে বাঁচতে চাই। মুক্তবাজারে সবার ব্যবসা করার সুযোগ আছে। যে ব্যবসায়ী ভোক্তার পাশে থাকবেন, তাঁকে সহযোগিতা করব। যারা ভোক্তাকে ভোগাবেন, তাদের পাশে থাকব না। মেসেজ ক্লিয়ার। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও সরকারি কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এ সভার আয়োজন করা হয়। সভায় […]