দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এবং ওয়াটার এইডের যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে ডিএসকের উদ্যোগে ওয়াশ পরিষেবা উন্নত করার লক্ষ্যে যৌথ পরিকল্পনা প্রস্তুত করতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. লাল হোসাইন এবং ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম লিড-(ইউনিভার্সাল এক্সেস) বাবুল বালা। ডিএসকে’র (স্বাস্থ্য) ডাক্তার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন চসিকের […]