চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মঙ্গলবার কমার্স কলেজ রোড, বাদামতলী মোড়, সিজিএস বিল্ডিং রোড, এক্সেস রোড, আগ্রাবাদ শিশুপার্ক রোড এবং মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, চৈতী সর্ববিদ্যা অভিযান পরিচালনা করেন। পুরো অভিযানের সমন্বয় করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী’র একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। […]