চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- মো. রনি (২৪), সাইফুল ইসলাম বাবু (২৫), মো. সজীব (২৫), মো. শাহীন (২৭), মো. রিয়াজ (২২) ও মো. রিয়াদ (১৯)। বুধবার (৬ মার্চ) নগরীর সিআরবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর সিআরবি কাঠের বাংলো মোড়ে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। […]