শৈল্পিকের ২০ বছর পূর্তি ও লোগো উন্মোচন গত শনিবার জিইসি’র একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শৈল্পিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ইলিয়াস। তিনি প্রতিষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত এগিয়ে আসার গল্প তুলে ধরে বলেন, চারুকলায় পড়াশোনার সময় আমার মনে পোশাক নিয়ে কিছু উদ্ভাবন করার চিন্তা ঘুরপাক খেত। সময় পেলেই আমি নিজে বিভিন্ন পোশাক ডিজাইন করে প্রদর্শনী করতাম। পরে আমরা ৬ ভাই ও পারিবারিক সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তে এই স্বপ্ন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এতে সভাপতিত্ব করেন শৈল্পিকের […]