রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১১ মার্চ ) নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কৃষ্ণ পদ রায়। সভায় রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখার করণীয়, মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, বিভিন্ন মার্কেট ও শপিং মলে সিসিটিভির ব্যবস্থা করা, অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ মার্কেট ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, […]