চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহদাতকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার শাহদাত (৩৮) লক্ষ্মীপুর জেলার ধারাপুর এলাকার মৃত নুরুল আমিনের ছেলে। মঙ্গলবার (১২ মার্চ) নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ঢাকার খিলগাঁও থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহদাত হোসেনকে সল্টগোলা ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর […]