পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে ২য় দফায় এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় এয়াকুব আলী দোভাষ বালিকা বিদ্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক […]