চট্টগ্রাম সোমবার, ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ হোসেন (৪৫) ও মো. দুলাল মিয়া প্রকাশ শাকিল (২৪)।   শনিবার (২৩ মার্চ) রাতে নগরীর স্টেশনরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।   কো‌তোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবা‌য়েদুল হক ব‌লেন, স্টেশনরোড এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ নগরীর বিভিন্ন থানায় ৭টি এবং মো. দুলাল মিয়ার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। পূর্বকোণ/পিআর/এএইচ

২৪ মার্চ, ২০২৪ ১২:০৯:৩৪,