চট্টগ্রামে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওমানের মুদ্রা ‘রিয়াল’ বলে টাকা হাতিয়ে নিত তারা। আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর পাহাড়তলীর এ কে খান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হল- জয়নাল আবেদীন (৩৭), মো. ইয়ার হোসেন প্রকাশ রানা (৪০), মো. জাহান হোসেন প্রকাশ সুমন (৩২) ও মো. হালিম (৪৪)। জানা যায়, গত বুধবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ৮ নম্বর রোড দিয়ে যাওয়ার […]