চট্টগ্রামের টাইগারপাস সিআরবির শতবর্ষী গাছ রক্ষা এবং কক্সবাজারের উখিয়ায় বন বিট কর্মকর্তা হত্যার বিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত নাগরিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩টায় টাইগারপাস মোড়ের শতবর্ষজীবী গাছের নিচে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা’র) ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালন করা হয়। জুমাতুল বিদার ব্যস্ততার মাঝেও বীর চট্টলার নাগরিকবৃন্দ দুপুর আড়াইটা থেকেই অনুষ্ঠানস্থলে সমবেত হতে শুরু করেন। ধরা চট্টগ্রামের সচিব কবি ও প্রাণপ্রকৃতি সম্পাদক শারুদ নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমেই পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অভি কিম্বেল […]