নৌকা বাইচ, হাডুডু খেলাসহ অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমরা ঐতিহ্য নষ্ট হতে দিতে পারি না। এই চট্টগ্রাম ভারতবর্ষকে পথ দেখিয়েছে। জব্বারের বলীখেলার সঙ্গে চট্টগ্রামবাসীর আবেগ জড়িত । শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে লালদীঘির সিটি করপোরেশন মিলনায়তনে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার ট্রফি এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন সিটি মেয়র মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, এ বলীখেলাকে ঘিরে লাখো লোকের সমাগম হয়। এখানে বিক্রির জন্য ঘরে ঘরে পসরা তৈরি করে। মৃৎ শিল্পীদের তৈরি পণ্যসহ নানা বাহারি […]