চট্টগ্রাম নগরীর দুই কলেজসহ আরও চারটি সরকারি কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব রোখসানা বেগম স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানা যায়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কলেজগুলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য এ বিভাগ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিভুক্ত কলেজগুলো হলো- সরকারি সিটি কলেজ, চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এবং পটিয়া সরকারি […]