বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যানের নির্দেশে দুর্ঘটনা কমাতে সারা দেশের মতো চট্টগ্রামের সড়কেও অভিযান চালিয়েছে বিআরটিএ’র কর্মকর্তারা। চট্টগ্রামের চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনিয়া, কুয়াইশ রাস্তার মাথা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী এলাকায় পৃথক চারটি টিমের অভিযানে ৩৭ যানবাহনকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনিয়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়ার সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন। উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী । চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের কুয়াইশ […]