চট্টগ্রাম নগরীর আসকারদিঘি এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- ফেনী জেলার সোনাগাজী থানার ডুমুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. জসিম (৪৩) ও নওগাঁ জেলার সদর থানার শেরপুর এলাকার আমজাদ হোসেন বাবুলের ছেলে মোস্তাকিন হোসেন মিঠু (৪২), পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ির সাধন দাসের ছেলে সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিন (৩২) ও গ্রেপ্তার […]