চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক সিটে বসে তিনজন পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেখা গেছে। এতে কেন্দ্রের দায়িত্বে থাকা ডিনের উপর রাগ দেখালেন উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়। শনিবার (৩ জানুয়ারি) শহীদ হৃদয় তরুয়া ভবনে (নতুন কলা ভবন) এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, কলা ও মানববিদ্যা অনুষদের শহীদ হৃদয় তরুয়া ভবনে (নতুন কলা ভবন) ২য় তলায় দর্শন বিভাগের একটি কক্ষে প্রত্যেকটি আসনে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। সকাল ১১টা ২০ মিনিটের দিকে […]