ছাত্র-জনতার আন্দোলনে ‘বিপক্ষে’ অবস্থান নেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ সাহেনা আক্তারের পদত্যাগ দাবিতে পঞ্চমদিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৫ আগস্ট) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। এ সময় দাবি আদায় না হলে ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ সাহেনা আক্তার কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নানাভাবে হুমকিও দিয়েছেন। এ ব্যাপারে জানতে অধ্যক্ষ সাহেনা আক্তারের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তার কোনো […]