গত ৫ আগস্ট সরকার পতনের পর চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলি বর্ষণের অভিযোগে করা মামলায় যুবলীগ নেতা মো. আশ্রাফকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার আশ্রাফ পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া প্রাণ হরিদাস রোডের ছালে জহুরের ছেলে। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. শরীফ-উল-আলম। তিনি জানান, আনোয়ার হোসেন পেশায় সিএনজি অটোরিকশা চালক। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি মিছিলে […]