ভারী বর্ষণে ভূমিধসের ফলে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড বন্ধ হয়ে গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে ভোর ৩টা থেকে ৪টার মধ্যে ৬ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার। তিনি জানান, রাস্তার পাশের পাহাড় থেকে মাটির একটি বড় অংশ ফৌজদারহাটগামী লেনে ধসে পড়ে। যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। […]