বিপদ বাড়ছে হালদা নদীর স্বাদু পানির ডলফিনের। মূলত ইঞ্জিন চালিত যানে আঘাত, মাছ ধরা জালে আটকে পড়া, চর্বির সংগ্রহের জন্য হত্যা, দূষণের কারণে বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রমণ এবং প্রাকৃতিকভাবে মৃত্যু- এ পাঁচ কারণেই মারা পড়ছে ডলফিন। বছর বছর মৃতের এ তালিকা আরো দীর্ঘ হচ্ছে। তাতে গত সাত বছরে হালদায় মারা গেছে ৪২টি ডলফিন। জনসচেতনতা বাড়াতে বিগত ১৬ বছর ধরে আন্তর্জাতিকভাবে মিঠা পানির ডলফিন দিবস পালিত হলেও বাংলাদেশে অস্তিত্ব সংকটে হালদার ডলফিন। হালদাতে যে ডলফিনের বিচরণ স্থানীয়ভাবে এগুলোকে হুতুম বা […]