সরকারের তালিকায় কর্ণফুলী নদীর বোয়ালখালীতে কোনো বালুমহাল নেই। তারপরও আইনের কোনো তোয়াক্কা না করে ১৫ বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতার দাপটে ফুলে-ফেঁপে উঠেছেন বালুখেকোরা। শুধু বোয়ালখালী নয়, রাঙ্গুনিয়া ও রাউজান অংশেও নদীর বালু অবৈধভাবে উত্তোলন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তৎকালীন মন্ত্রী-এমপিদের দাপট খাটিয়ে এ কার্যক্রম অব্যাহত রেখেছিল তাদের অনুসারীরা। যত্রতত্র-অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে তীব্র হয়েছে কর্ণফুলীর ভাঙন। শত শত কোটি টাকা খরচ করে ভাঙন ঠেকাতে হচ্ছে সরকারকে। তৎকালীন সরকারিদলের নেতারা অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় […]