চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুর নাহার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। রবিবার (৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৯ জনের মধ্যে নগরীর সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। এ নিয়ে চলতি নভেম্বর মাসের প্রথম তিনদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ জন। চট্টগ্রাম […]