১০ নভেম্বর বায়েজিদে লুণ্ঠিত ৭২ কার্টন মেরিস সিগারেট উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ঘটনায় যুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর ) ভোরে বায়েজিদের শহীদ নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন , মো. ইউসুফ (২৬) ও রবিউল হাসান প্রকাশ রবিন (২২)। পুলিশ জানায়, গত ১০ নভেম্বর ১০০ কার্টন মেরিস সিগারেট ভ্যানগাড়িতে লোড করে গাড়ির চালক মোহাম্মদ সিয়াম বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে তিনি বায়েজিদ বোস্তামী থানাধীন চা-বোর্ডের বিপরীত পাশে […]