সপ্তাহ খাসেক আগে হঠাৎ কয়েকটি সবজির দাম বেড়ে গেলেও এবার বন্দরনগরে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ৯ সবজির। দর পতনের তালিকায় রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁপে, কাঁচা মরিচ, মুলা, করলা, গাজর ও শিম। তবে দাম বেড়েছে শসা ও ঢেঁড়সের। গতকাল বৃহস্পতিবার নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়িসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সপ্তাহের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ ৬০ টাকা কমেছে ফুলকপির দাম। নগরে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজিটি। কেজিতে ৪০ টাকা কমেছে বেগুন, […]