আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে দেশে গেলো কয়েক মাস ধরেই অস্থির ভোজ্যতেলের বাজার। বেশ কয়েক দফায় মিল মালিকদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের বৈঠকেও অস্থিরতা কাটানো যায়নি। পণ্যটির সরকার নির্ধারিত দাম বৃদ্ধির দাবিতে সরবরাহ বন্ধ করে দেন মিল মালিকরা। তাদের দাবির প্রেক্ষিতে গেলো সোমবার আট টাকা করে বৃদ্ধি করা হয় ভোজ্যতেলের দাম। এতে মঙ্গলবার থেকে অস্থিরতা কাটবে বলে জানিয়েছিল সরকার ও ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর কর্মকর্তারা। তবে দাম বৃদ্ধির পর দু’দিন পেরিয়ে গেলেও অস্থিরতা কাটেনি। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের সরবরাহ। […]