চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ডাকাতের আস্তায় অভিযানে গিয়ে ছুরির আঘাতে দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ওই আস্তানা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওই আস্তানা থেকে নগদ ২ লাখ ১২ হাজার টাকা ও ঘর ভাঙার সরঞ্জাম ও কিছু ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই ডাকাত হলো- তারেক (২২) ও জুয়েল (৪০)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বারেক বিল্ডিং মোড়ের পাশে একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক […]