চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার টেক্সটাইল মোড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই অপহরণকারী হল- মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (২৮)। সোমবার (১৭ মার্চ) নগরীর অক্সিজেন মোড় ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি জানান, রবিবার রাত সাড়ে ৯টায় অক্সিজেন মোড় থেকে ডিবি পুলিশ পরিচয়ে দুই যুবককে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তাদের মুক্তির […]