চট্টগ্রামে ভিয়েতনামের অনারারি কনস্যুলেট অফিসের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে অনুষ্ঠিত হয়। ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নুয়েন মেন কুঅং এবং নব-নিযুক্ত অনারারী কনসুল এসএম আবু তৈয়বের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অনারারী কনসুল ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্যে অনারারী কনসুল এসএম আবু তৈয়ব চট্টগ্রাম ও ভিয়েতনামের হো চি মিন সিটির মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেন। এই উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত […]