চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সেতু ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে পানির ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। এখন অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এতে সড়কে গাড়ির জট সৃষ্টি হয়েছে। বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, সেতুটি ভেঙে যাওয়ায় এক পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ আছে। আরেক পাশ দিয়ে সীমিত পরিসরে গাড়ি চলাচল করছে। তবে ওই অংশটি ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম […]