চট্টগ্রামের কাপ্তাই রাস্তা মাথায় এলাকায় ৭০টি অবৈধ যানবাহন আটক করে মামলা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ। পাশাপাশি অভিযান চালিয়ে ফুটপাত দখলে থাকা হকার এবং ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় রেলগেট (মোহরা) থেকে মেসকারঘাটা পর্যন্ত এলাকায় এই অভিযান চালানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ জানান, রেলগেট এলাকায় দীর্ঘদিন মেট্রো এলাকায় চলাচল নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা রাস্তার উভয় পাশে রেখে বিশৃঙ্খলভাবে চলাচল করে সড়কে […]