লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রায় হাজারো নারী পুরুষ। দেখে মনে হবে কোন মেলা বা অনুষ্ঠানে প্রবেশ করতে দীর্ঘ লাইন ধরেছে তারা। কিন্তু তা নয়। নিজেদের হারানো কিংবা ডিবি হওয়া মুঠোফোনের খুঁজে তারা নগরীর মনসুরাবাদ নগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) লাইন ধরে প্রবেশ করছিল। গতকাল রবিবার দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে এ দৃশ্য দেখা যায়। ডিবি পুলিশ যে পরিমাণ মুঠোফোন উদ্ধার করেছে তার চেয়ে তিনগুন বেশি নারী-পুরুষ ভিড় করেছে। ভেতরে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে উদ্ধার করা মুঠোফোনগুলো। যেন মুঠোফোন কোম্পানির মেলা বসেছে। […]