আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সিটি বাস টার্মিনাল চালু হচ্ছে। এটি বন্দরনগরীর তৃতীয় বাস টার্মিনাল। ইতোমধ্যে প্রকল্পের ভৌত কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। তিন দশক পর নগরীতে অত্যাধুনিক এই সিটি বাস টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। নগরীর জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও বালুচরা এলাকায় ৮ দশমিক ১০ একর জায়গায় টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে টার্মিনালের ড্রেন নির্মাণ, বাউন্ডারি ওয়াল, ভবন নির্মাণ ও ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে কাজ শেষ করে ফেব্রুয়ারিতে সিটি বাস টার্মিনাল চালু হবে বলে […]