চট্টগ্রামের চান্দগাঁও বহদ্দারহাট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই সদস্যের নাম মো. মোসলেহ উদ্দিন (৩০)। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। আজ বৃহস্পতিবার ভোরে ইউসুফ ম্যানশনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সংগঠনটির বিভিন্ন প্রচার সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল শতাধিক জিহাদি লিফলেট, খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান, বই-পুস্তক, […]