চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় সন্ত্রাসী হামলায় যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. সবুজকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম র্যাব-৭ ও সিলেটের র্যাব-৯ এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার সবুজ (২৫) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। গত ৬ এপ্রিল সকালে বাকলিয়ার মাস্টারপুল এলাকার বাসিন্দা মিনহাজ রিকশায় করে কর্মস্থল জহুরুল হকার্স মার্কেটে […]