চট্টগ্রাম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

যুদ্ধকালে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

যুদ্ধকালে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৬ | ১০:৫৭ পূর্বাহ্ণ

যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামি প্রজাতন্ত্রটিতে তিন হাজার চারশ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত শহীদ ও ভেটেরানবিষয়ক ফাউন্ডেশন।

 

শনিবার (১৮ এপ্রিল) তারা এ তথ্যটি জানায়। খবর আল-জাজিরা ও আরব নিউজের।

 

এই তথ্যটি চলমান সংঘাতের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়ে। এই সংঘাতটি ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হয়।

 

ফাউন্ডেশনের প্রধান আহমদ মুসাভি আইএসএনএ সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে বলেন, সাম্প্রতিক এই সংঘাতে তিন হাজার ৪৬৮ জন নিহত হয়েছেন।

 

এর আগে ১২ এপ্রিল ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান এক বিবৃতিতে জানিয়েছিলেন, যুদ্ধে ইরানে তিন হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। সর্বশেষ এই পরিসংখ্যান অনুযায়ী, আগের হিসাবের তুলনায় মৃতের সংখ্যা আরও বেড়েছে।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) সাত এপ্রিল জানিয়েছে, অন্তত তিন হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক যাদের মধ্যে অন্তত দুই ৫৪ জন শিশু রয়েছে। এ ছাড়া এক হাজার ২২১ জন সামরিক সদস্য এবং ৭১৪ জনের পরিচয় বা অবস্থান নির্ধারণ করা যায়নি।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট