
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সৌদিয়া বাস ও সিএনজি অটোট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে চালক ঘটনাস্থলেই নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সড়কের রাউজান উরকিরচর মাইজ্জামিয়ার ঘাটা নামের মাঝামাঝি স্থানে এই দুঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম নজরুল ইসলাম (৪৫)।
তিনি রাউজান পশ্চিম গুজরা ইউপির নতুন রঘুনন্দন চৌধুরী হাট এলাকার নুর বক্স দারোগার বাড়ি মৃত ফয়েজ আহমদের ছেলে।
প্রত্যক্ষদশী মো. রাশেদুল আলম ও প্রতিবেশী এবং সহকর্মী চালক মো. বাহাদুর, দিদারুল আলমসহ অনেকে বলেন, ‘রাত প্রায় সাড়ে ১০টার দিকে নজরুল নজুমিয়া হাট ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে কয়েকজন যাত্রীসহ রাউজান নোয়াপাড়া পথেরহাটের দিকে আসছিলেন। এ সময় তিনি রাউজান উরকিরচর মাইজ্জামিয়ার ঘাটা নামের মাঝামাঝি স্থানে পৌঁছলে কাপ্তাইয়ের দিক থেকে আসা দূরপাল্লার সৌদিয়া বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি চালক নজরুল ইসলাম। গুরুতর আহত হন সিএনজির অপর দুই যাত্রী।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভতি করেন। রাতে এ রিপোর্ট লেখা পযন্ত ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। সড়কে গাড়ি চলাচলে সামান্য বিঘ্ন ঘটে ৷ পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ বাসের চালক পলাত হয়েছেন বলে জানা গেছে। তবে বাসটিতে পরে উত্তেজিত জনতা আগুন জ্বালিয়ে দেয়। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷
পূর্বকোণ/আরআর/পারভেজ