
ইসলামাবাদে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক করেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পাকিস্তানে থাকা ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সর্বশক্তি দিয়ে ইরানের স্বার্থ রক্ষা করছে এবং এ কাজে সাহসের সঙ্গে নিয়োজিত থাকবে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কোনো অবস্থাতেই জনগণের সেবা বন্ধ হবে না এবং আলোচনার ফল যাই হোক না কেন, সরকার জনগণের পাশে থাকবে।
অন্যদিকে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তানের সঙ্গে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের মুখোমুখি ত্রিপক্ষীয় আলোচনার কথা নিশ্চিত করেছেন।
সে কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে মার্কিন বিশেষজ্ঞরাও ইসলামাবাদে উপস্থিত আছেন এবং অন্যান্য বিশেষজ্ঞরা ওয়াশিংটন ডিসি থেকে সহায়তা করছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ