
চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় এক মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
তিনি জানান, অবৈধভাবে বিক্রয়ের জন্য পরিবেশের ক্ষতি সাধন করে মাটি কাটায় মোহাম্মদ মানিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর