চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আমরা বেঁচে থাকতে আ. লীগকে ফিরিয়ে আনতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

আমরা বেঁচে থাকতে আ. লীগকে ফিরিয়ে আনতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক

১০ মার্চ, ২০২৬ | ১২:১৪ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিভিন্ন আওয়ামী লীগ কালচারাল বিভিন্ন শক্তি, মিডিয়া আওয়ামী লীগকে আবার রিভাইভ করার চেষ্টা করছে। আমাদের তরুণ প্রজন্ম যতদিন বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে, এ জুলাইয়ের স্মৃতি নিয়ে যারা বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে আছে। আমরা জেগে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া আওয়ামী কালচারাল শক্তি, আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না।’

 

সোমবার (৯ মার্চ‌) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। হাসনাত বলেন, ‘আমাদের ফ্যাসিবাদের বিপক্ষের শক্তিগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে, পলিসি নিয়ে ডিসকাশন থাকবে, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আমরা সবাই একসঙ্গে লড়াই করে যাবো।’

 

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট